বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি – দৈনিক মানবতার কন্ঠ

বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 6, 2026

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা প্রাপ্তি মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আলোকে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এ নীতির আলোকে রোগীর মৌলিক পরিচয় অবকাঠামো গড়ে তুলতে ইতোমধ্যে সব নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।