অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি, কেন বলছেন তারকারা – দৈনিক মানবতার কন্ঠ

অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি, কেন বলছেন তারকারা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 6, 2026

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণ শুটিং সেটে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করেছে। যে কারণে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম’।

রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইনডোর -আউটডোর শুটিংয়ে শিল্পী ও কলাকুশলদের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া পর্যন্ত আগামী ৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য টালিউডে কর্মবিরতি চলবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।

কর্মবিরতি প্রসঙ্গে সংবাদমাধ্যমে আর্টিস্ট ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় বলেন,