ইরানের হামলায় নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স – দৈনিক মানবতার কন্ঠ

ইরানের হামলায় নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 5, 2026

মারাত্মক সংঘর্ষের পর ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে, ভয়াবহ সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানান, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর বিধ্বস্ত এফ-১৫ই বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। দবে ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনো চলমান রয়েছে।

আল জাজিরাকে দেওয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, নিখোঁজ মার্কিন বিমান সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখনো সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।