সংগৃহীত ছবি
পারস্য উপসাগরের সবচেয়ে কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরানের সক্ষমতা ধ্বংস করতে নতুন করে পরিকল্পনা তৈরি করছে মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই প্রণালিটিতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিতে নতুন সামরিক পরিকল্পনা চূড়ান্ত করছে পেন্টাগন। এ নিয়ে বৈশ্বিক রাজনীতি এখন এক চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে আছে।
সম্প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরপর হামলার এসব পরিকল্পনার কথা উঠে এসেছে মার্কিন এই সংবাদমাধ্যমে।