রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় : ডেপুটি স্পিকার – দৈনিক মানবতার কন্ঠ

রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় : ডেপুটি স্পিকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 3, 2026

কোনো রাজনৈতিক দলের পেছনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শিক্ষকদের কাজ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘শিক্ষকতা পেশায় থাকলে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া চলবে না। রাজনীতি করতে চাইলে প্রথমে শিক্ষকতা ত্যাগ করতে হবে।’

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।