ফুটপাত থেকে দোকান সরাতে ডিএমপির হুঁশিয়ারি, ১ এপ্রিল থেকে ব্যবস্থা – দৈনিক মানবতার কন্ঠ

ফুটপাত থেকে দোকান সরাতে ডিএমপির হুঁশিয়ারি, ১ এপ্রিল থেকে ব্যবস্থা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 23, 2026

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা হতে দোকান, শোরুম, রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ইত্যাদির বর্ধিতাংশ অপসারণ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব প্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।

সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে ব্যবসায়ীদের ফুটপাত ও রাস্তা থেকে মালপত্র ও সরঞ্জামাদি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।