লৌহজংয়ের পদ্মাসেতু এলাকায় ইউএনও’র পরিদর্শন ও ভাড়া নিয়ন্ত্রণ অভিযান – দৈনিক মানবতার কন্ঠ

লৌহজংয়ের পদ্মাসেতু এলাকায় ইউএনও’র পরিদর্শন ও ভাড়া নিয়ন্ত্রণ অভিযান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 17, 2026

মোঃ জাহিদ হাসান। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে পদ্মাসেতু এলাকায় পরিদর্শন করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মতু।মঙ্গলবার পদ্মাসেতু ও এর আশপাশের এলাকায় পরিদর্শনকালে যানবাহনের কিছুটা চাপ লক্ষ্য করা গেলেও সার্বিকভাবে যান চলাচল স্বাভাবিক ছিল। টোলপ্লাজায় মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনেও স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।এসময় পদ্মা সেতু কর্তৃপক্ষের নতুন নির্মিত বাসতে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা তা তদারকিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।অভিযান পরিচালনাকালে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের এমন তদারকি কার্যক্রমে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ঈদযাত্রা আরও নিরাপদ ও শৃঙ্খল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।