যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে পাল্টা ৫ শর্ত ইরানের – দৈনিক মানবতার কন্ঠ

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে পাল্টা ৫ শর্ত ইরানের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 25, 2026

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে পাল্টা পাঁচ দফা প্রস্তাব দিয়েছে তেহরান। স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) পাকিস্তানের মাধ্যমে পাওয়া মার্কিন শান্তি পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানায় ইরান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেন, ‘চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে দেয়া মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান।

ওই কর্মকর্তা বলেন, ইরান যখন সিদ্ধান্ত নেবে এবং তার নিজস্ব শর্ত পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে। মধ্যপ্রাচ্যজুড়ে ইরান হামলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।