বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল মার্কিন দূতাবাস – দৈনিক মানবতার কন্ঠ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিল মার্কিন দূতাবাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 23, 2026
ফাইল ছবি

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার ব্যাখ্যা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। সোমবার (২৩ মার্চ) মার্কিন দূতাবাস এক বার্তায় এর ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বার্তায় বলেছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি হওয়ার কারণে বাংলাদেশিদের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করা।