সংগৃহীত ছবি
প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সোমবার (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে।
ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।
দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে।