আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের উদ্যোগে আয়োজিত সন্ধ্যাকালীন সুমধুর গানের আসর – দৈনিক মানবতার কন্ঠ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের উদ্যোগে আয়োজিত সন্ধ্যাকালীন সুমধুর গানের আসর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 25, 2026

গানের আসরে উপস্থিত ছিলেন বিখ্যাত বিটিভি শিল্পী অশ্রু বড়ুয়া সহ গুণীসংগীতশিল্পীগণ। আরো উপস্থিত ছিলেন পূর্ণিমা রাধে সমাজসেবা, পরিবেশ এবং মানবাধিকার সম্পাদক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।তিঁনি বলেছেন শিল্পী অশ্রু বড়ুয়ার গান প্রথমবারের সাক্ষাৎ শ্রবণ করার সৌভাগ্য হয় দাদা,মায়াবী কন্ঠে সুরের ছন্দে সবাইকে পুলকিত করেছেন। তিঁনি প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এত সুন্দর সুর মাধুকর সন্ধ্যা আয়োজনের জন্য।তিনি আন্তর্জাতিক বিশ্বতান এর সকল সদস্য শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন আরো শুভকামনা জানান আন্তর্জাতিক বিশ্বতান এর নবনিযুক্ত সভাপতি অপর্ণা চৌধুরী’র একমাত্র তনয়া শিশু শিল্পী প্রতিভাবান অরুন্ধতী রায় চৌধুরী আবৃত্তি শুনে।তিঁনি নিজেও গান করেন সবার সাথে সাবলিলভাবে।এই যেন এক আত্মা সাথে আত্মার মিলিত পরিবার তাঁর।তিঁনি প্রতিষ্ঠাতা সভাপতিকে বলেছেন
সন্ধ্যাকালীন সুমধুর গানের আসর চলমান রাখতে আর তিঁনিও সময় পেলে এই গানের আসরগুলোতে যুক্ত হবেন।সব শেষে তিঁনি আন্তর্জাতিক বিশ্বতান থেকে সন্মাননা পেয়ে খুশি হোন এবং বিশ্বতান সংগঠনের জয় হোক এই আশাবাদ ব্যক্ত করেন।