পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি – দৈনিক মানবতার কন্ঠ

পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 23, 2026

বাংলাদেশ পুলিশের বিদ্যমান পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, মাঠ পর্যায়ের সদস্যদের মতামত উপেক্ষা করে এবং পর্যাপ্ত গবেষণা ছাড়াই নতুন পোশাক নির্বাচনের প্রক্রিয়া চলছে, যা বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আপত্তির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-০৪ সালে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান পোশাকটি নির্ধারণ করা হয়েছিল, যা এ দেশের আবহাওয়া ও পুলিশ সদস্যদের গায়ের রঙের সঙ্গে মানানসই।