ছোটবেলা থেকে অধিকার আদায়ের লড়াইয়ে যুক্ত। ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষা, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি সরাসরি রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন।
রাজনৈতিক ও গণমানুষের জন্য আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত থাকার কারণে পড়াশোনায়ও খুব একটা এগোতে পারেননি জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পান।
ব্রাহ্মণবাড়িয়ায়-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে তিনি এবাবের ভোটে জয়লাভ করেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মনোনীত হয়ে নিজ দল গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীক নিয়ে ভোটে লড়েন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছিলেন জামায়াত প্রার্থী মো. মহসীন।