ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন, এ-সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে।