মোঃ জাহিদ হাসান।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামের নতুন সড়কে ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটকদের একটি নতুন Hyundai Motor Company গাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে ও মোঃ সুমন শেখের মাধ্যমে জানা যায়, গাড়িটি নতুন এবং এর আনুমানিক মূল্য ৩৫ থেকে ৪০ লাখ টাকা। গাড়িতে থাকা ভুক্তভোগীরা জানান, রাস্তার ওপর শুকাতে দেওয়া ধানের কুঁটা গাড়ির নিচে পেঁচিয়ে যায়। ধারণা করা হচ্ছে, গাড়ির সাইলেন্সার অতিরিক্ত গরম থাকায় এবং তেল লিকেজের কারণে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।ঘটনার সময় গাড়িতে ৫ জন পর্যটক ছিলেন, যার মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ। তবে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত হওয়া গেছে।ভুক্তভোগীরা জানান, আগুনে গাড়িতে থাকা ৩টি Apple iPhone এবং নগদ টাকা পুড়ে গেছে।স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।