রাজধানীর মোতালিব প্লাজার অফিস দখলের চেষ্টা – দৈনিক মানবতার কন্ঠ

রাজধানীর মোতালিব প্লাজার অফিস দখলের চেষ্টা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 16, 2026

নিজস্ব প্রতিবেদক

অদ্য শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় মোতালিব প্লাজা শপিং কমপ্লেক্সে এর সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম বেপারী এবং খন্দকার দেলোয়ারের ছোট ছেলে পবনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মোতালিব প্লাজা দখলের চেষ্টা করে, এবং মার্কেটের ব্যবসায়ীদেরকে মারধর করে, শনিবার বাদ মাগরিব হঠাৎ করে মোতালিব প্লাজার অফিসে এসে সন্ত্রাসী কায়দায় মোতালিব প্লাজার অফিস দখলের চেষ্টা করে, কিছু ব্যবসায়ীরা খবর পেয়ে বাধা দিতে গেলে শাহালমও পবনের নেতৃত্বে সন্ত্রাসীদের মাধ্যমে ব্যবসায়ীদের উপরে হামলা চালায়।

তাদেরকে নানাভাবে আঘাত করে, কিন্তু ব্যবসায়ীদের হস্তক্ষেপের কারণে তারা দখল করতে পারেনি,এ ব্যাপারে জানতে চাইলে ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান ৫ ই আগস্ট এর পরেই এই মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শাহ আলম ও পবন সন্ত্রাসী বাহিনী দ্বারা মার্কেট নিয়ন্ত্রণের চেষ্টা করে।