মো. আল ফারাবী
আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ তারিখে বিকাল ৩টায় রূপায়ণ টাওয়ার, এডুফিউচার আইটি ইন্সটিটিউট এসাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের নীতি নৈতিকতা এবং বর্তমান প্রযুক্তির যুগের প্রতিকূলতা সম্পর্কে “দৈনিক মানবতার কণ্ঠ” পত্রিকার উদ্যোগে তরুণ সাংবাদিকদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জগতের পরিচিত মুখ আন্তর্জাতিক এডিটর আশরাফুল ইসলাম। এছাড়া বিশেষ বক্তা হিসেবে সিনিয়র সাংবাদিক এস এম আবুল হোসেন, সম্পাদক আরিফ সোহেল এবং সমাপনী বক্তব্য রেখেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আফরোজা তালুকদার।পত্রিকাটির সাংবাদিক ও প্রতিনিধিদের জন্য রিপোর্টিং, মাল্টি মিডিয়া ট্রেন্ড এবং মোবাইল সাংবাদিকতা (mojo) এর গুরুত্ব সম্পর্কে বিস্তর আলোচনা করা হয়েছে৷ একটি সংবাদপত্রের শক্তি সাংবাদিকের সততা ও নৈতিক সাহসের ওপর টিকে থাকে। কারণ সত্য প্রকাশ করা শুধু পেশা নয়, এটি সমাজের প্রতি একটি পবিত্র অঙ্গীকার৷ এবিষয়েই তাদের গুরুত্বপূর্ণ সব আলোচনা করেছেন, এর মধ্যে আশরাফুল ইসলামের “পিরামিড কৌশল”, এস এম আবুল হোসেন এর ক্রাইম রিপোর্টিংয়ের লোমহর্ষক দিনগুলোর অভিজ্ঞতা, আরিফ সোহেল এর সততার সহিত সাংবাদিক হিসেবে টিকে থাকার অভিজ্ঞতা এবং সর্বশেষ আফরোজা তালুকদার এর তরুণ প্রজন্মের সাংবাদিকদের বাধা বিপত্তি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশল এর অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা হয়েছে। তারা সকলেই তরুণ সাংবাদিকদের নিয়ে আশাবাদী, যেভাবে তারা বাংলাদেশের সংবাদমাধ্যম কে আগলে রেখেছেন ভবিষ্যৎ প্রজন্ম যেনো এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেজন্য এরকম প্রশিক্ষণ এর বিকল্প নেই বলে মনে করেন এই “Gen-z” সাংবাদিকগণ। আলোচনার পর প্রশ্নত্তোর পর্ব টিও ছিলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে নতুন এবং অভিজ্ঞ সাংবাদিকদের মধ্যে মত বিনিময়ে আরও কিছু দিকনির্দেশনা ও অভিজ্ঞতা ফুটে উঠেছে। সর্বশেষ সততা ও নৈতিকতার সহিত সাংবাদিকতা করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নিয়ে শেষ হয় এই প্রশিক্ষণ কর্মশালা।