বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা – দৈনিক মানবতার কন্ঠ

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 24, 2026

বরিশালে দলীয় কর্মী হত্যা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলায় অভিযুক্ত, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর বরিশাল সদরের জেলা পরিষদ মার্কেটের ছাদে থাকা অফিস ভাঙচুর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, শহরের নতুন বাজার এলাকায় জেলা পরিষদ মার্কেটের ছাদে বিএনপির দলীয় কার্যালয়ের নামে টর্চারসেল বানিয়ে রেখেছিলেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন চৌধুরী।