ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালাল মার্কিন যুদ্ধজাহাজ – দৈনিক মানবতার কন্ঠ

ইরানের তাড়া খেয়ে হরমুজ থেকে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 17, 2026

হরমুজ প্রণালিতে গত সপ্তাহে সংঘটিত একটি উত্তেজনাপূর্ণ সামরিক মুখোমুখি অবস্থান নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। তাদের অনুসন্ধানে জানা গেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছিল, যার পরপরই মার্কিন বাহিনী দ্রুত হরমুজ থেকে পালিয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ১১ এপ্রিল হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে এই মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি (ডিডিজি-১২) এবং ইউএসএস ফ্র্যাংক ই পিটারসন (ডিডিজি-১২১) প্রথম সতর্কবার্তা উপেক্ষা করলে আইআরজিসি নৌবাহিনী জাহাজ দুটির ওপর ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র লক করে।