ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা বড় অর্জন করেছি, কিন্তু এই অভিযান এখনো শেষ হয়নি।’
নেতানিয়াহু এক মানচিত্র দেখিয়ে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের ইঙ্গিত করে বলেন, ‘তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, আমরা এখন তাদেরই শ্বাসরোধ করছি। আমরা আঘাত হেনেছি এবং আরও কিছু করা বাকি আছে।