শিরীন শারমিন চৌধুরীকে ঘিরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান – দৈনিক মানবতার কন্ঠ

শিরীন শারমিন চৌধুরীকে ঘিরে আইনজীবীদের ‘জয় বাংলা’ স্লোগান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 7, 2026

লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন উভয় আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর সময় আওয়ামীপন্থি আইনজীবীরা “জয় বাংলা” স্লোগান দিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর একই সাথে জামিন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পুলিশ শিরীন শারমিনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে আওয়ামীপন্থি আইনজীবীরা “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন। এসময় তারা শিরীন শারমিন ভয় নাই রাজপথ ছাড়িনাই বলেও স্লোগান দেয়।