ছবি : সিএনএন
ইরানের পুরো সভ্যতাকে ধ্বংস করে দেয়ার হুংকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা শেষ হয়ে আসার ঠিক ১২ ঘণ্টা আগে তিনি এ হুংকার দেন।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’
ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা ইরানের স্থানীয় সময় বুধবার (৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টায় শেষ হওয়ার কথা।