প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক মানবতার কন্ঠ

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 5, 2026

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতায় খুব কম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য পালনে একাগ্রতা ছিল বলে আমরা অনেকটা এগিয়ে গেছি। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান অনস্বীকার্য।

রোববার (০৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ টিকা দেওয়া হবে। তবে অসুস্থ শিশুরা টিকার বাইরে থাকবে। তবে একই সঙ্গে সুস্থ-অসুস্থ সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।