রাতে ১৯ জেলায় ঝড়ের আভাস – দৈনিক মানবতার কন্ঠ

রাতে ১৯ জেলায় ঝড়ের আভাস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 28, 2026

ঢাকাসহ দেশের ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত নদীবন্দরসমূহের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আবহাওয়া অধিপ্তর জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) দুপুর ৩টা থেকে রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।