সংগৃহীত ছবি
বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল। হেরে গেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে আজ মঙ্গলবার কালীঘাটের বাসভবনে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মমতা। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য ক্ষমতায় বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গেছেন মমতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যবধান ১৫ হাজারের বেশি ভোট।
রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ঘরে থাবা বসিয়েছে বিজেপি।
কে সোমবার বিকেলে গণনাকেন্দ্রে গিয়ে আক্রান্ত হন বিদায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র থেকে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে কার্যত ঘরের পোশাকেই সেখানে পৌঁছান মমতা।