ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছিতে গাড়িচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর – দৈনিক মানবতার কন্ঠ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছিতে গাড়িচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 4, 2026

লৌহজং প্রতিনিধি-মোঃস্বপন বেপারী

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া  দোগাছি এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত পথচারী নারী (৩৫) নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ ধারণ করছে, ওই নারীর পরিচয় পেতে অনেক কষ্ট সাদ্ধের ব্যপার। ধারণামতে সে অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন নারী হতে পারে। তারপরে তার শরীরে খণ্ডিত অবস্থা খুবি নাজেহাল অবস্থায় ছিলো একত্রে করে তা পরিচয় নির্ধারণ কষ্ট সাদ্ধের। রোববার ৩ মে রাত ১১টায় দোগাছি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি নামক এলাকার ঢাকামুখী লেন থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আল মামুন জানান, লৌহজংস্থ পদ্মা সেতু উত্তর থানা এলাকার দোগাছি নামক এলাকার মহাসড়ক থেকে ফায়ার সার্ভিস এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন প্রকৃতির হতে পারে। তাই তার পরিচয় মেলাটা কষ্টকর ব্যাপার। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় না পেলে অজ্ঞাত হিসেবেই তাকে দাফন করা হবে।