ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্র’ প্রচার, মন্ত্রণালয়ের জরুরি সকর্তবার্তা – দৈনিক মানবতার কন্ঠ

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্র’ প্রচার, মন্ত্রণালয়ের জরুরি সকর্তবার্তা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 2, 2026

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র প্রচার করা হচ্ছে, যা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। আজ শনিবার (২ মে) মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এটির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি।