প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬ – দৈনিক মানবতার কন্ঠ

প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 21, 2026

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। এ ছাড়া সারা দেশে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম পরীক্ষা শেষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক নথি থেকে জানা গেছে, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন।