ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার – দৈনিক মানবতার কন্ঠ

ইরান যুদ্ধের ৫০ দিনে ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026
সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর স্বল্প সময়ের ব্যবধানে এই সংঘাত পরিণত হয় বৈশ্বিক জ্বালানি যুদ্ধে। এর মধ্যে হরমুজ প্রণালি বন্ধের কারণে গেল ৫০ দিনে বিশ্বজুড়ে অন্তত ৫০০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলারেরও বেশি।

এর পাল্টা জবাবে উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় হামলা ও বিশ্ব জ্বালানির গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান।

সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ইরানি বন্দর বন্ধ ঘোষণার জেরে টালমাটাল হয়ে যায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। যদিও ইরানের যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননের যুদ্ধ বন্ধ হওয়ায় দীর্ঘ ৪৭ দিন পর হরমুজ সচল হয়। কিন্তু মার্কিন অবরোধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই প্রণালিটি আবারও বন্ধ করে দেয় ইরান। এ অবস্থার মধ্যে বিশ্বব্যাপী তীব্র জ্বালানি সংকটের এক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছে বার্তা সংস্থা রয়টার্স ।