আমরা ফ্যাসিবাদের সংক্রমণ ইতোমধ্যে লক্ষ্য করছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কেরাণীগঞ্জে জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ফ্যাসিবাদ একটা রোগ মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে, এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। এবং সেই সংক্রমণ ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায় অবলীলায় অস্বীকার করার নামই হলো ফ্যাসিবাদের সূচনা। আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ১১ দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে।