তেল শেষ বলার সঙ্গে সঙ্গেই সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর – দৈনিক মানবতার কন্ঠ

তেল শেষ বলার সঙ্গে সঙ্গেই সুবর্ণচরে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 7, 2026

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ বলার সঙ্গে সঙ্গেই একটি ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের মধ্যে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যানঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে আমরা তেল দিয়েছি।