নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন, আসছে অনলাইন ক্লাসের নির্দেশনা – দৈনিক মানবতার কন্ঠ

নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন, আসছে অনলাইন ক্লাসের নির্দেশনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 5, 2026
সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোসহ নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সময়সূচি অনুযায়ী রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।