‘ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে’ – দৈনিক মানবতার কন্ঠ

‘ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 25, 2026

‘যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেহরান’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ।

 বুধবার (২৫ মার্চ) প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী ওই কর্মকর্তা বলেন, ‘বর্তমান চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার দেওয়া একটি প্রস্তাবে নেতিবাচক সাড়া দিয়েছে ইরান।’

তিনি আরও যোগ করেন, ‘এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরান তা শেষ করার সিদ্ধান্ত নেবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এর সমাপ্তি কল্পনা করবেন তখন নয়।’

এর আগে ইরান জানায়, রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৮০তম দফায় ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে ইসরাইলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনার একটি আবাসিক এলাকায় একটি ক্লাস্টার মিসাইল (গুচ্ছ ক্ষেপণাস্ত্র) আঘাত হেনেছে।