আবারও মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? – দৈনিক মানবতার কন্ঠ

আবারও মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 25, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে খাদ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।