নারায়ণগঞ্জে প্লাস্টিক ও ভাঙারি ব্যবসার দুইটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে দুই ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শহরের বেপারিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুনে কেউ হতাহত হয় নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় প্রবল ঝড় বৃষ্টির সময় কালু বেপারির প্লাস্টিক ব্যবসার গুদাম ও তার ভাই সাগর আলী বেপারীর ভাঙারি ব্যবসার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশাপাশি দুই দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। আতংকে আশপাশের ছোটাছুটি শুরু করেন।