বুড়িগঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, হুমকির মুখে নদীপাড়ের মানুষ – দৈনিক মানবতার কন্ঠ

বুড়িগঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, হুমকির মুখে নদীপাড়ের মানুষ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 4, 2026

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বোটঘাট এলাকা বুড়িগঙ্গা নদীতে গ্র্যাব ড্রেজার দিয়ে দিনেদুপুরে মাটি উত্তোলনের মহোৎসব চালাচ্ছে দুর্বৃত্তরা। নদীপাড়ের মানুষগুলো রয়েছে হুমকির মুখে। স্থানীয়দের আশঙ্কা বর্ষা মৌসুমের প্রভাবে ভাঙন বাড়বে নদীতে। ক্ষতিগ্রস্ত হবে স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন জাজিরা বোটঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে দিনেদুপুরে চলছে নদীর মাটি চুরির হিড়িক। নদীর মাঝে সারি সারি ট্রলারে অবৈধ মাটি চুরির করে বিক্রি করছে ইটভাটায়। প্রতি ট্রলারের মাটি ৫ হাজার টাকা করে বিক্রি করছে।