ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এ বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা: তরুণ নিহত, আহত ১ – দৈনিক মানবতার কন্ঠ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এ বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা: তরুণ নিহত, আহত ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: March 2, 2026

মোঃ স্বপন বেপারী ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে-এর শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিলে এক তরুণ নিহত ও অপর একজন আহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে ওমপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।নিহত সাবেদ (১৯), পিতা: মতিন, বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।আহত মো. সামির (২৪), পিতা: দাদন আকন্দ, বাড়ি নারায়ণগঞ্জ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেপরোয়া গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।