বায়তুল মোকাররমের পাশে ২টি কাটা হাত ও কাকরাইল থেকে একটি পা উদ্ধার – দৈনিক মানবতার কন্ঠ

বায়তুল মোকাররমের পাশে ২টি কাটা হাত ও কাকরাইল থেকে একটি পা উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026

রাজধানীর ফাইল ছবি
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং কাকরাইলের স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।