জামায়াতের ইফতারে গিয়ে প্রধানমন্ত্রী বললেন গণতন্ত্রের যাত্রা শুরু – দৈনিক মানবতার কন্ঠ

জামায়াতের ইফতারে গিয়ে প্রধানমন্ত্রী বললেন গণতন্ত্রের যাত্রা শুরু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026

নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে কেবল দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধান বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে সরকারপ্রধানের উপস্থিতির ঘটনা এটি।

মাহফিলে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, শিল্প-সাহিত্য, ব্যবসা, গণমাধ্যম ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, কোটি মানুষ এমন একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় দীর্ঘদিন অপেক্ষা করেছে। এবারের সংসদ হবে প্রাণবন্ত, যেখানে বিরোধী দল জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।