ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫ – দৈনিক মানবতার কন্ঠ

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮৫

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ৫১ জনের মৃত্যু এবং ৬০ জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে।

তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে জ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল।