খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় দিনের কাজ শেষে রকিবুল ইসলাম মতিসহ স্থানীয় ৫/৬ জন সাংবাদিক জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ১২টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ করে গুলি ছোড়েন। একটি গুলি একটি চেয়ারে আঘাত করে। এ ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।