সংগৃহীত ছবি
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে হাইকোর্টের বিচারিক কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন।