রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা, ইনসেটে কিবরিয়া। পুরোনো ছবি
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) র্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র্যাব-৪।
গত বছরের ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে হেলমেট ও মুখোশ পরা তিন সশস্ত্র দুর্বৃত্ত কিবরিয়াকে গুলি করে হত্যা করে।