ইরান-ইসরাইল যুদ্ধে বিমানবন্দরে আটকা মুশফিকুর রহিম, সবার কাছে দোয়া চাইলেন – দৈনিক মানবতার কন্ঠ

ইরান-ইসরাইল যুদ্ধে বিমানবন্দরে আটকা মুশফিকুর রহিম, সবার কাছে দোয়া চাইলেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: February 28, 2026

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ওমরাহ হজ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এই তথ্য জানান এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মুশফিক জানান, আজ সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে ০৮০৬) একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরে আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছেন।